রিটন ইসলাম:
রাজধানীর তেজগাঁওয়ে ওএমএসের চাল-আটা পাচারের সময় ট্রাকসহ মালামাল জব্দ করে ৪ জনকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।
বৃহস্পতিবার ( ১২ মার্চ) রাত ১০ টার দিকে তেজগাঁও থানাধীন কিউর স্পেশালাইজ হাসপাতালের সামনে সরকারি ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির চাল ও আটা ট্রাকে করে অবৈধভাবে কালোবাজারিতে সরিয়ে নেওয়ার সময় সাংবাদিক টিম ও পুলিশের যৌথ অভিযানে একটি ট্রাক আটক করা হয়েছে। এ সময় ট্রাকের চালক, হেলপার ও তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে সাংবাদিক ও পুলিশের ওপর হামলার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ওএমএসের সরকারি খাদ্যপণ্য অবৈধভাবে পরিবহনের খবর পেয়ে সাংবাদিকদের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি পর্যবেক্ষণ করে। পরে বিষয়টি নিশ্চিত হলে তেজগাঁও থানার পুলিশকে অবহিত করা হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে এবং ট্রাকে থাকা বিপুল পরিমাণ সরকারি চাল ও আটা জব্দ করে থানায় নিয়ে যায়।
এ সময় ট্রাকের চালক, সহকারী হেলপার ও তাদের সহযোগীরা স্থানীয়ভাবে লোকজন জড়ো করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে এবং সাংবাদিক ও পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, জব্দ করা ৩৭ বস্তা আটা ও ২৪ বস্তা চাল ও ট্রাক সরকারি খাদ্যপণ্য থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সরকারি খাদ্যপণ্য অবৈধভাবে পরিবহন, কালোবাজারির চেষ্টা এবং সাংবাদিক ও পুলিশের ওপর হামলার অভিযোগে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং২৭(৩-২৬) আসামীদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।

Heard some buzz about bdpanna365. Seems like a solid platform, pretty standard stuff gaming and entertainment-wise, so I think it’s good. Check it! bdpanna365
Just tried wenbdgame and gotta say, the games are pretty addictive. The graphics are on point, and the gameplay is smooth. If you’re bored and wanna kill time, check it out. Here’s the link! wenbdgame
Indonesians, assemble! idvirtusplay is calling your name. This one is actually worth giving your time. Check out idvirtusplay before you start playing elsewhere, alright? Check out the link: idvirtusplay