বগুড়ার ভবানীপুরের বিএনপি নেতা মিন্টু ফকিরের শেষ বিদায়

শহিদুল ইসলাম সাগর, বগুড়া শেরপুর থেকে :

বগুড়ার শেরপুর ভবানীপুরে বিএনপি নেতা মতিউর রহমান মিন্টু ফকিরের জানাজা নামাজ ১৪ ই মার্চ শনিবার সকাল দশটায় ভবানীপুর দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। তিনি ১৩ই মার্চ শুক্রবার জুমার নামাজরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তৎক্ষণা তাকে চিকিৎসার জন্য প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসক জানান তিনি হার্ট অ্যাটাক করেছেন। চিকিৎসা শুরুর অল্প সময়ের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। জানাজার নামাজে উপস্থিত হয়েছিলেন বগুড়া জেলার বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র, বিএনপি নেতা আলহাজ্ব জানে আলম খোকা ।

শ্রমিক নেতা ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন । সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু। হাসানুল মারুফ শিমুল, শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদ মুকুল ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারী মির্জা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবানীপুর ইউনিয়ন শাখার আমির মোঃ শহিদুল ইসলাম সাগর, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অত্র এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এ সময় বক্তারা বলেন জনাব মতিউর রহমান মিন্টু ফকির একজন সাদা মনের ভালো মানুষ ছিলেন তার জীবদ্দশায় তিনি বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন আল্লাহ যেন তার ভালো কাজের উছিলায় তাকে মাফ করে দেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারা সমবেদনা জ্ঞাপন করেন।

3 thoughts on “বগুড়ার ভবানীপুরের বিএনপি নেতা মিন্টু ফকিরের শেষ বিদায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *