আনোয়ার হোসেন অপু,
বাগাতিপাড়া নাটোর সংবাদদাতা :
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শিশু সন্তানসহ এক বিধবা নারীকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী চিতলিয়া গ্রামের সুমিনা খাতুন মাড়িয়া গ্রামের জুয়েল মন্ডলসহ কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সুমিনা খাতুন অভিযোগ করেন, জুয়েল মন্ডল তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পাশাপাশি নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমি আমার ছোট সন্তানকে নিয়ে চরম আতঙ্কে দিন পার করছি। যেকোনো সময় তারা আমাদের ক্ষতি করতে পারে।” এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে সরকারের কাছে ন্যায়বিচারের দাবি জানান।
তিনি আরও জানান, গত ২৭ জানুয়ারি বাগাতিপাড়া মডেল থানায় জুয়েল মন্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এখন পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ পাননি বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে সুমিনা খাতুনের চাচা রফিকুল ইসলাম অভিযোগ করেন, জুয়েল মন্ডল একজন মাদকসেবী ও কারবারি এবং অবৈধভাবে তার ভাতিজির স্থাপনা দখল করে সেখানে মাদক ব্যবসা পরিচালনা করছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অপর চাচা মশিউর রহমান দাবি করেন, জুয়েল মন্ডল একজন সুবিধাবাদী ব্যক্তি, যিনি সময় অনুযায়ী রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করছেন। তিনি বলেন, স্থানীয় রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হয়েও কোনো সমাধান পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে সুমিনা খাতুন জানান, ১৯৬৮ ও ১৯৭২ সালে তাদের পরিবার বিধিমোতাবেক জমিটি দখলে নেয়। তবে ১৯৭৪ সালের রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি আদালতে গেলে আদালত ‘স্থিতাবস্থা’ বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু সেই আদেশ অমান্য করে প্রতিপক্ষ অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
খুন-জখমের হুমকির ঘটনায় দায়ের করা জিডির অগ্রগতি সম্পর্কে জানতে তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Milbetapp is my go-to when I’m on the move! The app is slick and never lags on me. Super convenient. Download it and see for yourself milbetapp!
Honestly, apkl777 surprised me. Wasn’t expecting much, but they’ve got some cool games and the bonuses are legit. Worth a look apkl777!
kkfblogin is clutch for quick access. I hate having to remember a million passwords, so this is a lifesaver. Check it out folks kkfblogin!