ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি, এরই মধ্যে বাসে বাড়তি টাকা আদায়

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হলেও নতুন ভাড়া এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, কোনো কোনো রুটে ৫ টাকা আবার কোথাও ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর রায়সাহেব বাজার, গুলিস্তান, পল্টন ও…

Read More

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি…

Read More

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়কে আগুন, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কোনাবাড়ীতে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের কয়েকশ শ্রমিক। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনে ফিডার রোড অবরোধ করে অবস্থান নেন শ্রমিকরা। বকেয়া বেতন…

Read More

পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য

সাহসিকতা ও বীরত্ব, দায়িত্ব পালনে বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৫ সালের জন্য চারটি ক্যাটাগরিতে এসব পদক দেওয়া হবে।…

Read More

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানুষের কথা বলবেন তারেক রহমান: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে…

Read More

এমপি নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মৃত্যুর ঘটনায় করা মামলায় তাকে ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, তাদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, মামলার তদন্তের স্বার্থে তাদের আদালতে হাজির করে…

Read More

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এক বিবৃতিতে নৌবাহিনী ট্রোম্যান খীসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের…

Read More

জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি দেশে ফেরেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সফরকালে জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে এশিয়ান…

Read More

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম অংশগ্রহণ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর…

Read More

শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।   বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম।   পুলিশের এই কর্মকর্তা জানান, শিল্পকলা একাডেমির সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  …

Read More