দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
শাহ্ আলম শাহী,দিনাজপুর: শ্রদ্ধা ও মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনাজপুরে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসক চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম,জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম,জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল,পুলিশ সুপার…
