আনোয়ার হোসেন অপু, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বড়াল সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশারফ হোসেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, সমবায় কর্মকর্তা জামান ইবনে মোহাম্মদ ফাইজুল কবির এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজওয়ানুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান। তারা বলেন, এই দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
