বাগাতিপাড়ায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা

 

আনোয়ার হোসেন অপু,বাগাতিপাড়া নাটোর সংবাদদাতা :
বাগাতিপাড়ায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোঃ রেজানুল হকের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর কনফারেন্স রুম ‘স্বাস্থ্য গাঁথা’ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোঃ রেজানুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়-এর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।

তিনি নবীন স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “এই চাকরির মধ্য দিয়ে আপনাদের নতুন কর্মজীবন শুরু হবে। এখানে সাধারণ মানুষের খুব কাছ থেকে সেবা করার সুযোগ রয়েছে, আর এই সেবার মধ্য দিয়েই পরকালের কাজও সম্পন্ন হয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া মডেল থানা-এর অফিসার ইনচার্জ মনজুরুল আলম। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে নবীন স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নবাগত কর্মকর্তারা পেশাগত দক্ষতা ও মানবিক সেবার মাধ্যমে বাগাতিপাড়ার স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *