শাহ্ আলম শাহী, দিনাজপুর : ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে দিনাজপুরে শুরু হয়েছে মাসব্যাপি বৃক্ষরোপণ এবং বৃক্ষচারা বিতরণ কর্মসূচি।
মঙ্গলবার (১৪ জুলাই ) সকাল ১০ টায় অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কেরী মেমোরিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এ কর্মচুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফাহিম মাসউদ।

প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি দিনাজপুর অঞ্চলের উপপরিচালক ( আলু বীজ) মোহাম্মদ নেয়ামত উল্লাহ আবু জাফর,
কেরী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক রেভা: জেমস্ এন. থান্দার,দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর প্রভাতি রানী ও শিক্ষাবিদ কবীর মস্টার।

প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ধারাভাষ্যকার মোহাম্মদ এসএম রফিকের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,প্রকৃতি ও জীবন ক্লাব দিনাজপুরের সমন্বয়ক ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী।
এ সময় প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সাধারণ সম্পাদক সৈয়দ আবু সায়েম,সহ-সভাপতি শামীম হোসেন,কোষাধ্যক্ষ মিনারুল ইসলাম মিনার,প্রচার ও প্রকাশনা সম্পাদক মুকিদ হায়দার শিপন,যুব নেতা আসসাম হোসেন, আফসার আলী,মহিলা দলের নেত্রী হাসি আক্তার হিরা, ফুলতলা শ্মশান কমিটির সাধারণ সম্পাদক দুলাল দাস,কোষাধ্যক্ষ রঞ্জন সরকার,যুবনেতা রতন,আসলাম কোরেশী,আম্পায়ার মাসুদ,সাংবাদিক রাফিন হোসেন আরফিনসহ
পরিবেশবিদ,শিক্ষাবিদ,শিক্ষার্থী,জনপ্রতিনিধি,সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব,রাজনৈতিক ব্যক্তিত্ব,উন্নয়ন কর্মী,যুব সংগঠন,সাংবাদিক,আইনজীবী, প্রকৃতি ও জীবন ক্লাব নেতৃবৃন্দ,আমার চ্যানেল আই দর্শক ফোরাম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিবেশের ভারসাম্য রক্ষায় মহতি এ উদ্যোগের প্রশংসা করেন বক্তরা। বক্তরা বলেন, সবুজ মানেই প্রকৃতি। প্রকৃতি মানেই প্রাণ। জন্মের পর থেকে প্রকৃতির সঙ্গে সখ্য গড়ে ওঠে মানুষের। এই প্রকৃতি বাঁচিয়ে রাখেছে আমাদের।তার প্রকৃতিকে টিকিয়ে রাখা দায়িত্ব সবার। বিশেষ করে এ প্রজন্মের শিক্ষার্থীদের প্রকৃতির সাথে পরিচয় এবং তাদের বৃক্ষ চারা দিয়ে তাদের মাধ্যমেই বৃক্ষ রোপণ করা একটি সাফল্য এবং কল্যাণমূলক কাজ।গাছ মানুষকে অক্সিজেন দেয়, ফল দেয়, ছায়া দেয়, কাঠ দেয়।কিন্তু কখনও গাদ্দারি করে না। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের অবদান অপরিসীম।
প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এক যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছেন। যা আমাদের জন্য অত্যন্ত সুভাগ্যের।
বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ,পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ করা হয়। পরে স্কুল প্রাঙ্গণে রোপণ করা হয় বৃক্ষচারা।
এর আগে দিন্দিনে আরও তিনটি স্কুল,ফুলতলা শ্মশান, মুরাদপুর,দামাইল কবর স্থান,দিনাজপুর-বিরল সড়ক,পূণর্ভবা নদীর ধার,চাতরাপাড়া-কসবা-উলিপুর সড়ক ও পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাধে আম,কাঁঠাল, পেয়ারা,জাম, লেবু, তেঁতুল, সেগুন,নীম,অর্জুনসহ প্রায় ৩৭ হাজার ৪ শত ফলদ,বনজ ও ওষুধি বৃক্ষ চারা বিতরণ এবং রোপণ করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) তৃতীয় দফায় কেরী মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ ও
শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ করা হয় ।
এর আগে রবিবার ও সোমবার বৃক্ষ চারা রোপণ ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দিনাজপুরে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে প্রকৃতি ও জীবন ক্লাব মাসব্যাপী বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের প্রকৃতির কাছাকাছি আনতে ক্লাবটি জেলাজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গোরস্থান,শ্মশান, ও রাস্তার ধারে হাজার হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করে আসছে।
এবছর মাসব্যারি দেড় লাখ চারা রোপণ ও বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

Rewards H2? If you’re playing at H2 often, definitely look into their rewards program. Gotta snag those perks when you can, right? Points, comps…it all adds up! I’m always looking out for the bonuses so I’m glad they’re legit. rewards h2
Rummy night anyone? Just found rummygame777. Seems like a fun place to try your hand at rummy. Join in! Details at: rummygame777
Heard bswinbet has some good sports betting options. Might put a cheeky bet on this weekend’s game. What do you think? Find them at: bswinbet