শিশু শিক্ষার্থী দিয়ে শরীর ম্যাসাজ,শোকজের পর সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

 

 

 

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী জেলা প্রতিনিধি।।নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কোমলমতি শিশু শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর ম্যাসাজ করিয়ে নেয়ার ঘটনায় কাজলী আক্তার নামের সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।সরকারি কর্মচারি(শৃঙ্খলা আপিল)বিধিমালা,২০১৮ এর ৩(খ)ধারা মোতাবেক মামলা রুজু করা হয়।একি বিধিমালার বিধি ৪ এর ৩ উপবিধির (ঘ) ধারা অনুযায়ী কেনো চাকরি হতে বরখাস্ত করা হবেনা ১০ কার্যদিবসের মধ্যে তার সন্তোষজনক জবাব চেয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

এর আগে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ(শোকজ)দিয়েছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় চলাকালীন সময়ে অফিস কক্ষে সহকারী শিক্ষিকা কাজলী আক্তার একটি বিছানায় শুয়ে এক কোমলমতি শিশু শিক্ষার্থী দ্বারা তার শরীর ম্যাসাজ করিয়ে নিচ্ছেন।সেই কক্ষে অপর দুই সহকারী শিক্ষিকা মনি আক্তার ও ওয়াহিদা জান্নাত মুনমুনও ছিলেন।

তাদের একজন পায়ের উপড় পা উঠিয়ে দিয়ে চেয়ারে বসে মোবাইল দেখছেন ও অপরজন চেয়ারে বসে আছেন।বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত)রবিউল ইসলাম বলেন, গত সোমবার(৬ জুলাই) ওই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।পাশাপাশি ১০ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।জবাব পেলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *