কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জন নিহত আহত-৬

 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারীবর্ষণের ফলে পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ ৮ জন নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন ৬ জন

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫নং জামতলী ক্যাম্পের ডি/৬ ব্লকে আশ্রিত রোহিঙ্গা যুবক মোহাম্মদ কামাল হোসাইনের (৪৪) বসতঘরের পাহাড় ধসে পড়ে।

 

এ ঘটনায় কামাল হোসাইন ও তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং পুত্র মোহাম্মদ আনাস (৪) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উখিয়া ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ারসার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়, তিন জনকে মৃত ও দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭নং রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে রাত ১ টা ৪৫ এর দিকে পাহাড়িঢলে আসা মাটি চাপায় একরাম নামে ৭ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়।

নিহত একরাম ঐ ক্যাম্পের মোহাম্মদ রশিদের ছেলে। ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ জানান, খবর পেয়ে রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরা শিশুটির মরদেহ উদ্ধার করে।

সর্বশেষ রাত ৩ টার দিকে ক্যাম্প প্রশাসন সংশ্লিষ্ট সূত্রে উপজেলার বালুখালী ১১ নং রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকে পাহাড়ধসে নারী ও শিশু সহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে আহত হয়েছেন ৬ জন।

এ ঘটনায় নিহতরা হলেন- ঐ ক্যাম্পের বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে উম্মে হাবিবা (২৭) ও তার বোন তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ রিহান (৫) ও তার ভাই হারুনুর রশিদ (৩)।

উখিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করা হচ্ছে। সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক জানান,ক্যাম্প—১৫ ও ১১ এলাকায় ভারী বর্ষণের ফলে পাহাড়ধসের ঘটনায় ৮ জন রোহিঙ্গা নারী পুরুষ শিশু নিহত ৬ জন আহত হয়েছেন। সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে ৮ এপিবিএন-এর অফিসার ও ফোর্স তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় এফডিএমএন সদস্যদের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। ঘন ও ভারি বর্ষণ উপেক্ষা করে পাহাড়ধসে মাটিচাপায় পড়া নিহত ও আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করা হয় এবং আহতদের জরুরি চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতালে প্রেরণ করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৮ এপিবিএন কর্তৃক প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়

8 thoughts on “কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জন নিহত আহত-৬”

  1. Heard about ff66 from a buddy and had to check it out. Not bad at all, easy to navigate and some interesting stuff on there. Definitely worth a look-see! Check it out yourself at ff66

  2. [1601]jilibdt Login at APK Download – Legit Online Baccarat PH,Gamitin ang jilibdt login ph para sa legit na online baccarat Philippines. Alamin din kung paano mag cash in GCash casino at mag-download ng app. Sali na! visit: jilibdt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *