জুলাইয়ে চার সিনেমা মুক্তির প্রস্তুতি, তবু আশা দেখছেন না হল মালিকরা

বিনোদন

দেশের প্রেক্ষাগৃহে ঈদের বাইরে দর্শক সংকট যেন এখন নিয়মিত চিত্র। তাই চলতি জুলাইয়ে চারটি সিনেমা মুক্তির খবর থাকলেও তা নিয়ে আশাবাদী নন হল মালিকরা।

জুলাইয়ে মুক্তির তালিকায় রয়েছে মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’, যা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পেয়েছে। ফজলুর রহমান বাবু অভিনীত সিনেমাটি ১৭ জুলাই মুক্তি পাওয়ার কথা। এছাড়া প্রসূন রহমানের ‘শেকড়’, মুকুল নেত্রবাদীর ‘বাপজান’ এবং কামরুজ্জামানের ‘স্নেহের বন্ধন’-ও এ মাসে মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে এসব সিনেমার প্রচারণা এখনো তেমন চোখে পড়েনি।

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন বলেন, প্রযোজক বা নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ চূড়ান্ত করে তাদের সঙ্গে যোগাযোগ করেননি। ফলে কোন সিনেমা কবে মুক্তি পাবে, সে বিষয়ে নিশ্চিত তথ্য তাদের কাছে নেই। তিনি বলেন, ভালো সিনেমা হলে অবশ্যই দর্শক দেখুক—এটাই তাদের প্রত্যাশা, তবে সব সিনেমা দর্শক টানতে পারে না।

অন্যদিকে ব্লকবাস্টার সিনেমাসের বিপণন বিভাগের কর্মকর্তা মাহবুব রহমান জানান, সাধারণত মুক্তির দুই-তিন দিন আগে প্রযোজকেরা বুকিং নিশ্চিত করেন। জুলাইয়ের সম্ভাব্য সিনেমাগুলোর বিষয়ে এখনো কেউ যোগাযোগ করেননি। তার ভাষ্য, নতুন মানসম্মত সিনেমার অভাবে অনেক হলে পুরোনো ছবি চালাতে হচ্ছে, আর পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করাও কঠিন হয়ে পড়েছে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, জুলাইয়ের সম্ভাব্য মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাবনা আসেনি। কনটেন্টের মান বিবেচনা করেই তারা সিনেমা প্রদর্শনের সিদ্ধান্ত নেন। তার মতে, ভালো কনটেন্টের অভাবেই দেশের সিনেমা হলগুলো ক্রমেই ঈদকেন্দ্রিক হয়ে পড়ছে, যা চলচ্চিত্র শিল্পের জন্য অশনিসংকেত।

সংশ্লিষ্টদের আশা, বছরের শেষ দিকে ‘সোলজার’ ও ‘আন্ধার’-এর মতো আলোচিত সিনেমা মুক্তি পেলে প্রেক্ষাগৃহে দর্শক ফেরানোর সুযোগ তৈরি হতে পারে।

One thought on “জুলাইয়ে চার সিনেমা মুক্তির প্রস্তুতি, তবু আশা দেখছেন না হল মালিকরা

  1. [5771]tk11 Official Login | বিকাশ ডিপোজিট ও সেরা লাইভ ক্যাসিনো সাইট,tk11 অ্যাপ ডাউনলোড করে সেরা অনলাইন স্লট গেমের নিয়ম জানুন এবং বিকাশ দিয়ে সহজে ডিপোজিট করুন। আজই জয়েন করে লাইভ ক্যাসিনোর অভিজ্ঞতা নিন। visit: tk11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *