নিজস্ব প্রতিনিধি
সারাদেশে প্রকৃত জেলেদের তালিকা প্রণয়ন এবং ভুয়া নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি।
রোববার (৫ জুলাই) সকাল ১১টায় রাজধানীর তোপখানা রোডে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ দাবি জানানো হয়। সভায় সারাদেশে জেলেদের তালিকা যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে প্রতিটি ইউনিয়ন টাস্কফোর্স কমিটিতে সংগঠনের প্রতিনিধি মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ বজলুর রহমান বাবলুর অনুমতিক্রমে সাধারণ সম্পাদক শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, আব্বাস আলী, নাসির উদ্দিন ও শাহে আলমসহ অন্যরা প্রতিনিধি মনোনয়নের সুপারিশ করেন। পরে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পর্যায়ক্রমে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়।
সভায় বক্তব্যে সভাপতি মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন, প্রান্তিক পর্যায়ের প্রকৃত জেলেদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংগঠনের প্রতিনিধিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রতিনিধি জেলেদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি দাবি করেন, দেশে ১৮ লাখের বেশি জেলে থাকলেও প্রায় ১৪ লাখ নিবন্ধিত। এর মধ্যে প্রায় ৬ লাখ ভুয়া জেলে নিবন্ধিত রয়েছেন, ফলে প্রকৃত জেলেরা বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই ভুয়া নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধনের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় আরও অভিযোগ করা হয়, কিছু অসাধু ব্যক্তি ও কর্মকর্তার সহযোগিতায় ভুয়া নিবন্ধন টিকিয়ে রাখার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ বজলুর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক শাহজাহান।

X888bet is where I’ve been hanging out. They got everything from slots to sports betting. The bonuses are pretty sweet too. See for yourself: x888bet
VnBet77 is a decent platform, especially if you’re into live dealer games. It’s worth checking out at least once. I have a referral link for you all vnbet77
Recently joined 316bet, and so far, I’m liking what I see. The registration process was smooth, and they have a good selection of promotions. Take a peek at 316bet