হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আনন্দের উপলক্ষ ছিল আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাওয়া। কিন্তু সেই যাত্রাপথই পরিণত হলো শোকের মিছিলে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুধা রাণী (৪৮) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় তার ছেলে সারজেন সিংহ ও বোন মেজানি রানী গুরুতর আহত হন।
শনিবার (২৭ জুন) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সুধ বালা উপজেলার পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামের ধীরেন সিংহের স্ত্রী। আহতরা হলেন—তার ছেলে সারজেন সিংহ এবং ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের বাসিন্দা মেজানি রানী, যিনি বিনত সিংহের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সুধ বালা, তার ছেলে ও বোন মোটরসাইকেলে করে ভাজতির (ভাগ্নির) বাড়িতে বিয়ের অনুষ্ঠানের মেহমান আনতে নেকমরদের দিকে যাচ্ছিলেন। একই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই সুধ বালার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলে ও বোনকে স্থানীয়রা উদ্ধার করে খবর দেন ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আহত মেজানি রানীর স্বামী বিনত সিংহ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্ত্রী, শ্যালিকা ও ভাগ্নে বিয়ের মেহমান আনতে যাচ্ছিল। কে জানত, আনন্দের সেই পথই আমাদের জীবনে এমন নির্মম শোক বয়ে আনবে!”
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে। এবং মৃত ব্যক্তির লাশ থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

[6866]betjee লগইন এবং অ্যাপ ডাউনলোড | বিকাশ অনলাইন ক্যাসিনো ও স্লট,betjee লগইন করুন এবং সেরা অনলাইন স্লট গেমস উপভোগ করুন। বিকাশ দিয়ে অনলাইন ক্যাসিনো পেমেন্ট সহজ করুন এবং অ্যাপ ডাউনলোড করে আজই খেলা শুরু করুন। visit: betjee
[9064]xsmn100ngay | Đăng nhập tải app và chơi slot nổ hũ uy tín,Truy cập xsmn100ngay để đăng nhập và tải app nhanh chóng. Trải nghiệm game slot nổ hũ uy tín, hướng dẫn cách chơi baccarat online dễ hiểu. Tham gia ngay! visit: xsmn100ngay