গাইবান্ধায় ৩ নারীসহ ইউপি চেয়ারম্যান জনতার হাতে আটক

 

গাইবান্ধা প্রতিনিধি:
অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে গাইবান্ধার সাঘাটা উপজেলায় তিন নারীসহ ইউপি চেয়ারম্যান জনতার হাতে আটক হয়েছেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নেয়।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কচুয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা হলেন-সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লায়ন (৫৫), ইউপি সদস্য আহসান আলী ও মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব মিয়া (৫০)।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, কচুয়া হাট এলাকায় ইউপি চেয়ারম্যানের একটি বাড়ি রয়েছে। দীর্ঘদিন থেকে ওই বাড়িতে অসামাজিক কর্মকাণ্ড করে আসছিল। গতকাল বৃহস্পতিবার সেই বাড়ির ভেতরে তিনজন নারী আসেন। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। ধীরে ধীরে লোকজন জড়ো হতে থাকে। পরে রাত সাড়ে ১২ টার দিকে উত্তেজিত জনতা বাড়িটির চারপাশে ঘিরে রাখে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ জনতা তিন নারীসহ ইউপি চেয়ারম্যানকে একটি কক্ষে আপত্তিকর অবস্থায় দেখে আটক করে রাখে। পরে তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এসব বিষয়ে গাইবান্ধার সাঘাটা থানার ওসি মাহবুব আলম দেশ রূপান্তরকে জানান, তিন নারী ও তিনজন পুরুষকে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *