মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার  সকাল ১০টার দিকে বাড়ির সামনে পুকুরে পানি সেচের মোটরে বিদ্যুতের আর্থিং থেকে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সোহাগ মল্লিকপুর এলাকার মৃত দুলালের ছেলে ও পেশায় একজন ড্রাইভার ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *