আমিনুল ইসলাম হিরো,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুন্দইল এলাকায় একটি সেতুর অভাবে প্রতিবছর প্রায় ৬ হাজার বিঘা জমির ধান সময়মতো ঘরে তুলতে পারেন না কৃষকরা। ফলে আগাম ঢল ও বন্যার পানিতে তলিয়ে যায় পাকা নাবি জাতের ধান। এতে একদিকে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে প্রতিবছরই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এলাকার হাজারো কৃষক।
স্থানীয় কৃষকদের অভিযোগ, কুন্দইল উত্তর মাঠের মাকরশন–লালুয়ামাঝিড়া সড়কের মোস্তফার পুকুরের পশ্চিম পাশের খালের ওপর একটি সেতু না থাকায় হারভেস্টার, ভ্যান ও ধান পরিবহনের যানবাহন মাঠে প্রবেশ করতে পারে না। ফলে প্রতি বছর বুকসমান পানিতে নেমে ধান কাটতে বাধ্য হন কৃষকরা। এতে প্রতি বিঘা জমির ধান কাটতে অতিরিক্ত ১০ থেকে ১২ হাজার টাকা ব্যয় হয়।
কুন্দইল গ্রামের কৃষক আমজাদ হোসেন, আব্দুল মান্নান ও আশরাফুল হক বলেন, সরিষা কাটার পর ধান চাষ করায় ফসল পরিপক্ব হতে কিছুটা দেরি হয়। এরই মধ্যে চলনবিলে ঢলের পানি চলে আসে। খালের ওপর একটি সেতু নির্মাণ হলে হারভেস্টারসহ আধুনিক কৃষিযন্ত্র মাঠে প্রবেশ করতে পারত এবং দ্রুত ধান কেটে ঘরে তোলা সম্ভব হতো। কিন্তু সেতু না থাকায় প্রতিবছর পানিতে ভেঙে যাতায়াতের পাশাপাশি অতিরিক্ত ১০ থেকে ১২ হাজার টাকা ব্যয় করে ধান কাটতে হচ্ছে।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, সেতুর অভাবে কৃষকদের দুর্ভোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মঞ্জুরে মওলা জানান, এলাকা পরিদর্শন করা হয়েছে। সেতু নির্মাণের বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Z777game has some pretty sweet bonuses and promotions going on. Been able to stretch my bankroll a little further thanks to them. Worth looking into if you’re after some extra value at z777game!
Downloaded the Z8slotapp yesterday, now I have so many great slots to choose from! I’ve already won quite a bit! Download now from z8slotapp!
Yo, 10jililogin? That’s my go-to spot when I just wanna chill and maybe win a few pesos. Honestly, it’s pretty straightforward. Check it out, might be your lucky day! Just sayin’. Check it out at 10jililogin
I have been trying out different gaming platforms but this one really speaks to my vibe. The deposit process is quick and the bonuses keep the energy high throughout the week. My friends and I are having a blast competing on the leaderboard. Definitely my go to spot for fun. ngwajegame
Playing here has been an absolute blast since I found this spot. The slot games are super smooth and the customer support team actually replies fast. I really appreciate how easy the deposit process feels on my phone. Just wanted to share the good vibes for anyone hunting a solid place to unwind. brwildbet777
Downloading this app was a breeze and it runs flawlessly on my older Android device. Live scores update in real time and placing quick bets during matches never feels stressful. I finally have a reliable companion for all my pre match and in play wagers. msportsapp