ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি:
। গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ৷
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মাসিক ছিলেন স্থানীয় জাতীয় সংসদ পরিকল্পনা মোহাম্মদ শামীম কায়সার লিংকন ৷
সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদুর রহমান আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুস সামাদ, গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার ভট্টাচার্য, উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ প্রমূখ ৷ গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও অপরাধ দমনে পুলিশের টহল বৃদ্ধিসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশদ আলোচনা হয়।
