বগুড়া জেলা প্রতিনিধি ঃ শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের ১৮নং ওয়ার্ডের অর্ন্তগত দক্ষিন ফুলবাড়ি ঈদগা মাঠে স্থানীয় বিজয় সংঘ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শিবলী সাদিক মানিক। ক্লাবের সভাপতি এ্যাডঃ শাফিকুর রহমান শাফি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বেনু এবং অর্থ সচিব মাসুম বিল্লাহ’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন স্থানীয় ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ইব্রাহিম হোসেন, সাবেক মহিলা কাউন্সিলর সুবর্ণা আক্তার মুক্তি, দৈনিক বগুড়া পত্রিকার সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা, ফুলকলি মডেল স্কুলের পরিচালক হাঃ মাওঃ আবু ইউসুফ, সমাজসেবক জাহেদ-ই-সুমন রনি, শাহিন প্রাং, তোফাজ্জল হোসেন তোফা, জহুরুল ইসলাম ফুয়াদ, আঃ হাকিম, হজরত আলী, রাজিব, জাহেদ, শফিকুল, সুমন, পাপ্পুসহ ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও একটি ছাগল তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি। খেলার শুরুতেই ইয়াং বয়েজ এর পক্ষে আবু তৌহিদ একটি গোল দেয়। শেষের দিকে ফুলবাড়ি এক্সপ্রেক্স এর পক্ষে সাইফুল ইসলাম একটি গোল দিয়ে সমতা ফিরে আনে। উত্তেজনাপূর্ণ খেলায় আর কোন পক্ষে গোল না হলে পরে টাইব্রেকারে গড়লে ৩-২ গোলে ফুলবাড়ি এক্সপ্রেক্সকে হারিয়ে ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উত্তেজনাপূর্ণ খেলাটি নারী-পুরুষ দর্শকরা আনন্দ উল্লাস এর সাথে উপভোগ করেছে।

i was just browsing around and this came up. it gave me some useful insights, and it wasn’t overwhelming. i’ll probably revisit this again.