বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের পরিকল্পনা
দিনাজপুর প্রতিনিধি: বিদ্যুৎ উৎপাদনে দেশীয় জ্বালানির ব্যবহার বাড়িয়ে কয়লা আমদানিতে ব্যয় কমাতে দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি নতুন করে চালুর পরিকল্পনা করছে সরকার। দীর্ঘদিন বন্ধ থাকা প্রকল্পটি পুনর্বাসনের মাধ্যমে উন্মুক্ত পদ্ধতিতে বাস্তবায়নের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থাপিত…
