প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী হচ্ছেন ৩৫ জন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংক্ষিপ্ত এই সফরে তার সঙ্গে থাকছেন ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদল। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে চারজন মন্ত্রী রয়েছেন। তবে পররাষ্ট্রমন্ত্রী, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিউইয়র্কে পৌঁছে প্রধানমন্ত্রীর সঙ্গে…

Read More

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য দেবেন তিনি। এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে বক্তব্য দেন। এরপর তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা…

Read More

অপ্রতিম হত্যা: গ্রেপ্তার চারজনই অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ও বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী…

Read More

বৃষ্টিতে তলিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা, ভোগান্তিতে নগরবাসী

ভোর থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীরা। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরের দিকে শুরু হওয়া বৃষ্টিতে পল্টন, মালিবাগ, মৌচাক, কাকরাইল, মতিঝিল, নিউমার্কেটসহ রাজধানীর বিভিন্ন নিচু এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও সড়কে হাঁটুপানি…

Read More

মক্কা-মদিনায় হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ করবে মুসলিমরা: ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি এবং সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা করা হলে বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। প্রয়োজনে লক্ষ লক্ষ মুসলিম নিজের জীবন বিলিয়ে দিয়ে পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে। পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি এবং সেখানে যেকোনো ধরনের হামলার অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেছেন…

Read More

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫৫টি মামলা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, লালবাগে ৪৩,…

Read More

রাণীশংকৈলে ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে বিপুল পরিমাণ রাসায়নিক সার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া সারের মোট পরিমাণ ২০ বস্তা, যা নিয়ে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য ও নানা প্রশ্ন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রাতোর ইউনিয়নাধীন ফুটানি টাউন বাজার এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে সারগুলো জব্দ করে থানা পুলিশ। জানা যায়,…

Read More

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

  নিজস্ব প্রতিবেদকঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দেশের তৃণমূল সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজা, ৭১ মিলনায়তন, সোবহানবাগে এ উপলক্ষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজন অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয়…

Read More

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি আমিনুর রহমান মোহন, সাধারণ সম্পাদক মেহেরুল সুজন নির্বাচিত

বগুড়া প্রতিনিধি: বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি পদে আমিনুর রহমান মোহন আখন্দ এবং সাধারণ সম্পাদক পদে মেহেরুল সুজন নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকেলে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে ডিবিসি নিউজের আমিনুর রহমান মোহন আখন্দ পেয়েছেন ১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে…

Read More

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

  নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতা এনামুল হক বাবুল (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সম্মিলিত সাংবাদিক পরিষদের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক…

Read More