সম্মিলিত সাংবাদিক পরিষদ কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৬ উপলক্ষে কিছু কথা

আব্দুল খালেক নান্নু:

বিসমিল্লাহির রহমানির রহিম,
সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল নেতা কর্মী এবং সারাদেশের সকল সদস্যদের প্রতি এবং দেশ ও দেশের বাহিরের সবাইকে জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,
আজ এই প্রথম আপনাদের সামনে দুটি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য ।

আপনারা সকলেই অবগত আছেন যে, আগামী ১৪ ই মে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে সবার প্রিয় প্রানের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী নির্বাহী কমিটির নির্বাচন ২০২৬।

ইতিমধ্যেই কেন্দ্রীয় কমিটির নির্বাচন কমিশনার কর্তৃপক্ষ তফশিল ঘোষণা করেছে, হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে। ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে নিজ নিজ প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম।

এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সম্মিলিত সাংবাদিক পরিষদ নির্বাচন কমিশন কর্তৃপক্ষ নির্লসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,
আমি সম্মিলিত সাংবাদিক পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি। অনেকেই আমাকে চেনেন অথবা অনেকেই আমাকে চেনেন না, তাই প্রিনট ও মাল্টিমিডিয়ার সামনে কথা বলে আপনাদেরকে দুটি কথা জানানোর জন্য চেষ্টা করছে।

ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমি আসন্ন আগামী সম্মিলিত সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় কার্যনিদ্রাহী কমিটির নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করার ইচ্ছে পোষণ করেছি। ভোটার তালিকায় আমার সিরিয়াল নাম্বার ২০ এবং আমার ভোটার নম্বর ৩১। এই নম্বরে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে সারাদেশের সাংবাদিকদের কল্যাণে নিরলস ভাবে দায়িত্ব পালন করার জন্য আপনাদের সকলের কাছে দোয়া, সার্বিক সহযোগিতা ও ভোট প্রার্থনা করছি। সততা স্বচ্ছতা এবং জবাব দিহিতামুলক ভূমিকা রাখতে সচেষ্ট ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, অহিংস রাজনীতি থেকেও বিরত থেকে আমার বাকি জীবনকে উৎসর্গ করে দেবো সাংবাদিকদের কল্যাণে কাজ করার জন্য।

প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,
আপনারা জানেন বাংলাদেশের সাংবাদিকতা আজও অবহেলিত ও নির্যাতিত অবস্থায় চলমান রয়েছে। সাংবাদিকদের কল্যাণে আজও কোন নীতিমালা প্রণয়ন করা হয়নি, যা কিছু করা হয়েছে তা শুধুই কাগজ কলমে। এসব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের সাংবাদিক সমাজ। আজকে বাংলাদেশের প্রিন্ট ও মাল্টিমিডিয়ার সাংবাদিকরা দিনরাত, রোদ বৃষ্টি মাথায় নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছে, বস্তু নিষ্ঠু সংবাদ পরিবেশন এর মধ্য দিয়েই এ দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে অথচ সেই সাংবাদিকরা আজও অবহেলিত অবস্থায় চলমান রয়েছে।

সম্মিলিত সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের অনেক চিন্তাভাবনা রয়েছে এদেশের সাংবাদিকদের কল্যাণে কাজ করার। তাই আসুন আগামী নির্বাচনে সবগুলো পদে যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করে আগামী দিনে, বাংলাদেশ সরকারের পাশে থেকে দেশ ও জাতির কল্যাণে এই মহান পেশাকে সুদূর প্রসারিত করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।

আপনারা মনে রাখবেন এই মহান পেশা একজন শহীদের রক্তের চেয়েও দিগুন লাভ, কিন্তু মানুষের কাছে বিক্রির জন্য নয়। আগামীর বাংলাদেশ,পরিবর্তনের বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত সাংবাদিক পরিষদের এবং এদেশের সকল সাংবাদিকদের যথাযথ ভূমিকা থাকতে হবে।

৯০ দশক থেকে আমি সাংবাদিক আন্দোলন করে আসছি, বাকি জীবনটাও এদেশের সাংবাদিকদের কল্যাণে আমার জীবনকে উৎসর্গ করে আন্দোলন করে যাব ইনশাআল্লাহ।

প্রিন্ট ও মাল্টিমিডিয়ায় প্রায় ৩০ বছর হলো কাজ করে আসছি। এবং জাতীয় পর্যায়েও আজও দায়িত্ব পালন করে যাচ্ছি। মানুষ ভুলের অধিক নয়, আমার চলার পথে, আমার কথা বার্তায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। অনেক কথা বলার আছে, আগামী পর্বে আর বলবো ইনশাআল্লাহ।

প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,
আমার সর্বশেষ কথা হল, আমি যেকোনো দিন সশরীরে কেন্দ্রীয় অফিসে উপস্থিত থেকে আমার মনোনয়নপত্র সংগ্রহ করবো ইনশাআল্লাহ। যারা এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেননি তারাও নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করুন। আমরা একটি উৎসবমুখর পরিবেশে এবারের নির্বাচন উপহার পেতে চাই এবং সৎ ও যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচিত করে আগামীর বাংলাদেশ, পরিবর্তনের বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত সাংবাদিক পরিষদের সকল সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা থাকবে বলে আমি আশাবাদী।

আমার এই বার্তাটি, শুধু সম্মিলিত সাংবাদিক পরিষদের জন্যই নয়, এই বার্তাটি বাংলাদেশেরসহ গোটা জাতির সাংবাদিক সমাজের জন্য। এদেশে অনেক সাংবাদিক সংগঠন রয়েছে, তারাও নিজ নিজ সংগঠনের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পিছিয়ে পড়া নব উদ্যোমের সারা দেশের প্রায় ৮ শতাধিক তরুণ ও যুবক এক ঝাঁক সাংবাদিকদের নিয়ে যাত্রা শুরু করেছে সম্মিলিত সাংবাদিক পরিষদ। আমরা আশা করছি, ডিজিটাল বাংলাদেশের মাল্টিমিডিয়ার যুগে, দেশ ও জাতির কল্যাণে কাজ করে এগিয়ে যাবে সম্মিলিত সাংবাদিক পরিষদের সকল সাংবাদিক বৃন্দ।

আসুন আমরা সম্মিলিত প্রয়াসে, কাঁধে কাঁধ মিলিয়ে, এবং পরিশুদ্ধ চিন্তার প্রয়াস ঘটিয়ে, অবাধ ও সুষ্ঠু অনিরপেক্ষ নির্বাচন দেখতে চায় সম্মিলিত সাংবাদিক পরিষদ কর্তৃক নির্বাচন নেতৃবৃন্দের কাছে, এমনটাই প্রত্যাশা করছে সকল সাংবাদিক সমাজ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।

লেখক: সাংবাদিক ও কলাম লেখক ঢাকা।

০১৭৪০-৮৬৬৮৯০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *