বগুড়া প্রতিনিধি:
স্বেচ্ছাসেবী সংগঠন ”নাগরিকদের জন্য আমরা” এর উদ্যোগে ১৮জুন/২৬ বৃহস্পতিবার বগুড়ার বেজোড়া ব্রীজ সংলগ্ন হযরত ফাতেমা রাযিঃ চকলোকমান বালিকা মাদ্রাসা (ও এতিম খানা) মাঠে বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়েছে।
বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ ও বিতরণের উদ্বোধন করেন।
সংগঠনের সভাপতি আলহাজ¦ অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এসএম আবু সাঈদ, মাদ্রাসা’র মোহতামিম হফেজ মাওঃ আবু ত্বলহা, সংগঠনের উপদেষ্ঠা পরিষদের সদস্য অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, সদস্য আজিজুল হক, সাজ্জাদুর রহমান সুজা, রফিকুল ইসলাম, প্রিন্সিপাল মাসুদ সবুজ, মাওঃ আব্দুর রাজ্জাক, দিলরুবা ইয়াছমিন, মামুনুর রশিদ মামুন, তাপস কুমার পাল, রবিউল ইসলাম, রিয়াজ মাহমুদ, তোহাব রহমান প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের কল্যাণ এবং দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা’র মোহতামিম হফেজ মাওঃ আবু ত্বলহা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনটি বৃক্ষ রোপন ও বিতরণ, শিক্ষা সংক্রান্ত, অসহায় মানুষের পাশে দাড়ানোসহ সমাজের অনেক ভাল কাজ করে যাচ্ছে। এভাবে আরো অন্যান্য সংগঠন বা ব্যক্তিরা এগিয়ে এলে সমাজে কোন সমস্যা থাকবে না। এমনীভাবে সংগঠনটি মানুষের কল্যাণে নানা মূখী কাজ করার প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর উদ্যোগে ইতিপূর্বে বুক্ষ রোপন, বগুড়া শহরে যানজট ও পরিস্কার পরিচ্ছন্ন’র দাবীতে মানববন্ধন, বিমানবন্দর. সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল লাইন স্থাপন, বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন দাবী দ্রুত বাস্তবায়ন করার দাবীতে মানববন্ধন, খাদ্য সামগ্রী বা সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ, ঈদ উপহার সামগ্রী বিতরণ, কুরবানীর গোস্ত বিতরণ, নারীকে স্বাবলম্বী করতে ফুড কার্ট বা ফুড গাড়ীসহ খাদ্য সামগ্রী ও সরঞ্জামাদী এবং নগদ অর্থ প্রদান, দেশ সেরা শিক্ষার্থীকে সংবর্ধনাসহ আরো নানা ধরনের সেবামুলক কাজ করেছে এবং করছে সংগঠনটি।
