কৃষকের হাতে ১ হাজার ৬৫০ চারা, তাড়াশে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচি

চলনবিল প্রতিনিধিঃ
কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সিরাজগঞ্জের তাড়াশে ৩৫০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা, জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘কৃষি সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার ৩৫০ জন উপকারভোগী কৃষকের মধ্যে মোট ১ হাজার ৬৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, জৈব সার এবং প্রয়োজনীয় খুঁটি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমিলিয়া জান্নাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার মো. আফসার আলী, কৃষকদলের সভাপতি গোপাল চন্দ্র, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ হযরত আলী, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা খন্দকার আব্দুল বারীসহ স্থানীয় কৃষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, কৃষকের আয় বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ ও সমৃদ্ধ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

One thought on “কৃষকের হাতে ১ হাজার ৬৫০ চারা, তাড়াশে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচি

  1. [4067]Mixwin Login Oficial | Mejores Slots y Depósitos con Coppel,Mixwin ofrece acceso rápido a las mejores slots y ruleta. Descarga la apk oficial y recarga tu cuenta fácilmente con Coppel. ¡Regístrate y comienza a jugar hoy! visit: mixwin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *