বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে পারেনি তিনটি ফ্লাইট

এশিয়ান বার্তা নিউজ

দুর্যোগপূর্ণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে তিনটি দূরপাল্লার ও অভ্যন্তরীণ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল এই তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদপ্তর ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল থেকে চট্টগ্রামে প্রচণ্ড বৈরী আবহাওয়া এবং রানওয়েতে ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কম থাকার কারণে ফ্লাইটগুলো অবতরণ করতে পারেনি।

ঢাকায় ডাইভার্ট হওয়া ফ্লাইট তিনটি হলো- আবুধাবি থেকে ছেড়ে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের চট্টগ্রামগামী ফ্লাইট বিএস-৩৫০, শারজাহ থেকে চট্টগ্রামের উদ্দেশে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট জিনাইন-৫২৬ এবং ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বিজি-১২১।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটগুলো পুনরায় তাদের নির্ধারিত গন্তব্য চট্টগ্রামের উদ্দেশ রওনা হওয়ার প্রক্রিয়া শুরু করবে। তবে হঠাৎ ফ্লাইট ডাইভার্ট হওয়ায় সাধারণ যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয়েছে।

2 thoughts on “বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে পারেনি তিনটি ফ্লাইট

  1. [4059]good11 Official Login | সেরা অনলাইন ক্যাসিনো ও অ্যাপ ডাউনলোড,good11 এর অফিসিয়াল লগইন করে সেরা অনলাইন ক্যাসিনো গেম উপভোগ করুন। বিকাশ দিয়ে সহজে পেমেন্ট এবং স্লট গেমের নিয়ম শিখে আজই অ্যাপটি ডাউনলোড করে খেলা শুরু করুন। visit: good11

  2. [4507]hbajje Official Login | সেরা স্লট গেমস ও অনলাইন ক্যাসিনো বোনাস,hbajje-এ আজই লগইন করে সেরা অনলাইন ক্যাসিনো বোনাস উপভোগ করুন। অ্যাপ ডাউনলোড করে দ্রুত টাকা উত্তোলন পদ্ধতি ও দারুণ গেমের অভিজ্ঞতা নিন। এখনই যোগ দিন। visit: hbajje

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *