আমদানির উদ্যোগ নিচ্ছে বিপিসি এলপিজি বাজারে অস্থিরতা কমাতে

নিজেস্ব প্রতিনিধি: দেশের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি খাতের তীব্র সংকট নিরসন এবং বাজার নিয়ন্ত্রণে এবার সরাসরি এলপিজি আমদানির উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বুধবার (১৪ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে, রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে এলপিজি আমদানির অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।

বর্তমানে দেশের এলপিজি বাজার প্রায় সম্পূর্ণভাবে বেসরকারি খাতনির্ভর হওয়ায় খুচরা পর্যায়ে সিলিন্ডারের দামের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকছে না। এই বাস্তবতায় সরকারি পর্যায়ে আমদানির মাধ্যমে বাজারে ভারসাম্য ফিরিয়ে আনা এবং কৃত্রিম সংকট মোকাবিলা করাই বিপিসির মূল লক্ষ্য।

বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসান ১০ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করেছেন যে, বর্তমানে বাজারে এলপিজি সিলিন্ডারের তীব্র সরবরাহ ঘাটতি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে। বেসরকারি অপারেটরদের অনেকেই নানা জটিলতায় নিয়মিত আমদানি করতে পারছে না, যার সুযোগ নিয়ে কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।

বিপিসি চেয়ারম্যানের মতে, সরকারিভাবে এলপিজি আমদানি করা গেলে তা বেসরকারি অপারেটরদের মাধ্যমেই দ্রুত বাজারে সরবরাহ করা সম্ভব হবে, যা বাজার স্থিতিশীল করতে সরকারের হাতে একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে। তবে বিপিসির নিজস্ব অবকাঠামো না থাকায় বেসরকারি অপারেটরদের টার্মিনাল ও খালাস সুবিধা ব্যবহার করেই এই বণ্টন প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই উদ্যোগের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়ে জানিয়েছেন যে, সরকার বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে জিটুজি ভিত্তিতে আমদানির সম্ভাব্যতা যাচাই করছে। তিনি স্পষ্ট করেছেন যে, গ্রাহকদের জিম্মিদশা থেকে মুক্তি দিতে সরকার আপাতত কেবল আমদানির দায়িত্ব নেবে; তবে সংরক্ষণ ও বোতলজাতকরণের কাজ বেসরকারি খাতের মাধ্যমেই হবে।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) পক্ষ থেকেও এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। লোয়াব সভাপতি মোহাম্মদ আমিরুল হক মনে করেন, বিপিসি আমদানি শুরু করলে ভোক্তারা সরাসরি উপকৃত হবেন এবং খাতের চলমান অস্থিরতা দূর হবে।

বর্তমানে দেশে বছরে প্রায় ১৭ লাখ টন এলপিজির চাহিদা রয়েছে, যার ৮০ শতাংশই ব্যবহৃত হয় গৃহস্থালি রান্নার কাজে। ২০৩০ সাল নাগাদ এই চাহিদা ৩০ লাখ টন ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা এম শামসুল আলম অবশ্য সতর্ক করে বলেছেন, বিপিসি আমদানিকৃত গ্যাস সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা না করলে বাজারের মূল সিন্ডিকেট ভাঙা কঠিন হতে পারে।

বর্তমানে ১২ কেজি সিলিন্ডারের নির্ধারিত দাম ১ হাজার ৩০৬ টাকা হলেও বাজারে তা অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। বিপিসির এই নতুন উদ্যোগ কার্যকর হলে সরকারি উৎস থেকে এলপিজির জোগান বাড়বে এবং সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে জ্বালানি পাবে বলে আশা করা হচ্ছে।

4 thoughts on “আমদানির উদ্যোগ নিচ্ছে বিপিসি এলপিজি বাজারে অস্থিরতা কমাতে”

  1. The article highlights how supply shortages and rising LPG prices can affect everyday households, and how government-led imports may help stabilize the market. It’s interesting how public policy and consumer behavior are connected in daily life. Human decisions are often shaped by pressures such as scarcity, greed, and personal priorities. For anyone curious about these behavioral patterns from a psychological perspective, the 7 Deadly Sins Quiz offers a fun way to explore personality traits, discover hidden tendencies, and compare results through a personalized assessment.

  2. The article raises an important issue, as LPG supply shortages and rising prices directly affect household budgets and daily life. Government-led imports could help stabilize the market, improve supply reliability, and protect consumers from artificial price increases. It is also interesting to see how access to information and digital convenience can improve everyday experiences. For anyone interested in exploring browser-based games without complicated downloads, this game directory for web offers a convenient way to discover classic and modern titles across different genres and platforms.

  3. The article raises an important point about how LPG supply shortages and rising prices affect ordinary households. Government-led imports could help improve supply stability, increase market competition, and protect consumers from unreasonable price increases. Beyond energy policy, reliable access to affordable resources is essential for everyday life. Technology is also changing how people manage daily tasks and create content. For anyone interested in exploring AI-powered photo editing, image generation, and video creation, nano banana is worth checking out. It brings multiple AI models together in one convenient platform, with free access to get started.

  4. এলপিজি বাজারে সরবরাহ সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলে। বিপিসির সরাসরি আমদানির উদ্যোগ সফল হলে বাজারে প্রতিযোগিতা বাড়তে পারে এবং ভোক্তারা কিছুটা স্বস্তি পেতে পারেন। জ্বালানি খাতের পাশাপাশি প্রযুক্তিও এখন দৈনন্দিন কাজকে সহজ করছে। যারা সহজে AI দিয়ে ছবি তৈরি বা সম্পাদনা করতে চান, তারা 画像生成 ai ব্যবহার করে দেখতে পারেন।テキストや写真から画像を生成でき、商品画像やSNS素材などにも活用できるので便利です。

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *