ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই স্কুলের চার ছাত্রী একসঙ্গে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে মঙ্গলবার (৩০ জুন) ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি। দিনভর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে গভীর রাতে পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ ছাত্রীরা হলো উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। তাদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এবং সুজতি একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। খুশির বাবা মানিক চন্দ্র জানান, মঙ্গলবার সকাল ছয়টার দিকে চারজন একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্কুল ও প্রাইভেট শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, ওই চার ছাত্রী সেদিন সেখানে উপস্থিতই হয়নি। এরপর আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় পৃথক চারটি সাধারণ ডায়েরি করা হয়।নিখোঁজ চার ছাত্রীর স্বজনরা দ্রুত তাদের সন্ধান এবং নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “নিখোঁজ চার স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাদের উদ্ধারে পুলিশ ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” একই দিনে একই স্কুলের চার ছাত্রীর একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ছাত্রীদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই স্কুলের চার ছাত্রী একসঙ্গে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে মঙ্গলবার (৩০ জুন) ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি। দিনভর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে গভীর রাতে পরিবারের…

Read More

বগুড়ার আমলীচুকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের দাবি: জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান

  আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের অন্তর্গত ​গ্রামীণ মনোরম পরিবেশে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল “আমলীচুকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়”। দীর্ঘ চার দশক ধরে শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু বর্তমানে বিদ্যালয়ের ভগ্নদশা ও অবকাঠামোগত সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান এবং শিক্ষকদের প্রশাসনিক কার্যক্রম চরম অনিশ্চয়তার…

Read More

নড়াইলে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক নবজাগরণের স্বপ্ন

  নড়াইল থেকে ফিরে মো.মঞ্জুর হোসেন ঈসা: বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংগীত, লোকসংস্কৃতি ও শিল্পচর্চাকে প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণ, গবেষণা এবং বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে “নড়াইল সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়” প্রতিষ্ঠার দাবি এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এটি শুধু একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি নয়; বরং বাংলাদেশের সাংস্কৃতিক আত্মপরিচয়কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুসংহতভাবে পৌঁছে দেওয়ার একটি সময়োপযোগী জাতীয়…

Read More

চট্টগ্রামের ফুলের হাসি ফাউন্ডেশনের শিক্ষার্থীদের সার্টিফিকেট পেলেন সাংবাদিক সাইদুল ইসলাম মাসুম

  ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুলের হাসি শি. বি. খা. বয়স্কদের স্কুল-এর শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রাম থেকে এমডিএইচ রাজু’র রিপোর্ট এ বিস্তারিত..   ‘আসুন, স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই….’ এই স্লোগানে ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ৩ মে রোববার চট্টগ্রাম জেলা…

Read More

ছাত্রদের মাঝে মৌসুমী ফল তরমুজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: মশুরীখোলা দরবার শরীফের পীরসাহেব হুজুর কেবলা পীরে তরিকত,রাহনুমায়ে শরীয়ত,মর্শীদে বরহক,কুতুবে জামান ,আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মুহাম্মাদ আহছানুজ্জামান (রহঃ)’র ন্যায় বাদ আছর হজরত শাহ আহসানুল্লাহ (রহমাতুল্লাহ আলাইহি) কমপ্লেক্স পরিচালিত আহসানিয়া এতিম খানা,লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা, আলহাজ্বা রাজিয়া খাতুন দারুল কেরাত মাদ্রাসা,দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার হোষ্টেলের ছাত্র দের মাঝে মৌসুমি ফল তরমুজ বিতরন করেন পীরে…

Read More

দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান:রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

  হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:“শিক্ষাই জাতির মেরুদণ্ড”—এই বহুল উচ্চারিত প্রবাদটি যেন জীবন্ত রূপ পেয়েছিল এক আবেগঘন বিদায় অনুষ্ঠানে। কারণ, একজন শিক্ষক শুধু পাঠদান করেন না; তিনি মানুষ গড়ার কারিগর, সমাজ বিনির্মাণের নীরব স্থপতি। আর সেই মহান দায়িত্ব পালনের দীর্ঘ অধ্যায় শেষ করে বিদায়ের পথে পা বাড়ালেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান…

Read More

বাগাতিপাড়ায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা

  আনোয়ার হোসেন অপু,বাগাতিপাড়া নাটোর সংবাদদাতা : বাগাতিপাড়ায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোঃ রেজানুল হকের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর কনফারেন্স রুম ‘স্বাস্থ্য গাঁথা’ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার…

Read More

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাদ্দিস ডক্টর এনামুল হক

নিজেস্ব প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও কামিল হাদীস বিভাগের প্রধান মুহাদ্দিস ডক্টর এনামুল হক এবার দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষে বিশেষ গুরুত্বসহ পাঠদানের জন্য এবার জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন’২০২৬ উপলক্ষে তাঁকে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচন করা হয়।…

Read More

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন ঢাকায় মঙ্গলবার শুরু হচ্ছে

নিজেস্ব প্রতিনিধি: ঢাকায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুরু হচ্ছে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন। তিন দিনব্যাপী (১৩–১৫ জানুয়ারি) এই আন্তর্জাতিক সম্মেলন রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে। সোমবার (১২ জানুয়ারি) ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার এবং…

Read More

জকসুর ভোট গণনা শুরু সাড়ে ৩ ঘণ্টা পর

নিজস্ব প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা টেকনিক্যাল কারণ দেখিয়ে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় স্থগিত রাখার পর আবার শুরু হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের ভোট দিয়ে এ ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টায় পুনরায় ভোট গণনা শুরুর কথা ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম। তিনি…

Read More