ফসলি জমির টপসয়েল লুট, রাতভর অভিযানে ২ এস্কেভেটর অকেজো
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: দিনের আলোয় কৃষিজমি, আর রাত নামলেই যেন মাটি লুটের ময়দান! রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমির বুক চিরে অবাধে কেটে নেওয়া হচ্ছিল জমির সবচেয়ে উর্বর উপরিভাগের মাটি। খবর পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে দুটি এস্কেভেটর ঘটনাস্থলেই অকেজো করে দিয়েছে উপজেলা প্রশাসন। জব্দ করা হয়েছে চারটি ব্যাটারি, ধ্বংস করা হয়েছে আরও দুটি।…
