দিনাজপুরে গরুর মাংস বলে ৬ টি ঘোড়া জবাই করে বিক্রির প্রচেষ্টায় ৩ জনের কারাদণ্ড: ১২ মন মাংস জব্দ
শাহ্ আলম শাহী,দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে ৬টি ঘোড়া জবাইয়ের ঘটনায় তিনজনকে আটক করে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জব্দ করা হয়েছে ১২ মণ ঘোড়ার মাংস। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গাজীপুর এলাকার একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা…
