বাগাতিপাড়ায় অবৈধ পুকুর খনন: ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

 

আনোয়ার হোসেন অপু,বাগাতিপাড়া নাটোর সংবাদদাতা :
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে সোহেল নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


শনিবার (রাত) উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় পুকুর খননের কাজে ব্যবহৃত একটি ভেকু (খননযন্ত্র) জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আলাউদ্দিন জানান, ফসলি জমির ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে এ দণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *