শাহ্ আলম শাহী,দিনাজপুর;
দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (১৬ মার্চ) সকালে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

সাহাপাড়ার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের ফলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে অতিরিক্ত বন্যা থেকে সুরক্ষা মিলবে এবং শুষ্ক মৌসুমে সেচের সুবিধা পাওয়া যাবে।খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন,মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী।
