দিনাজপুর জেলা প্রশাসকের বিরূপ আচরণে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের তা প্রচারের আহবান জানালেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

 

শাহ্‌ আলম শাহী,দিনাজপুর:
জেলা প্রশাসকের বিরূপ আচরণে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের তা প্রচারের আহবান জানালেন,দিনাজপুর-৩ ( সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাঁর কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন ছূড়ে দিয়ে বললেন, ” আগে কে- সংসদ সদস্য না জেলা প্রশাসক ? আপনারা এই বিষয়টি লিখেন,আমি দেখতে চাই আপনাদের লিখুনি। কিভাবে একজন জেলা প্রশাসক অমর একুশে ফেব্রুয়ারি,মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে যায় এবং প্রথমে জেলা প্রশাসনকে যাওয়ার জন্য মাইকে ঘোষণা দেয়!

আমি তার আচরণ এবং এই ঘটনার প্রতিবাদ করেছি। তিনি নাকি জানেন না, তাহলে তার মতো একজন লোক কিভাবে জেলা প্রশাসকের চেয়ারে বসেন ?
আপনারা এই বিষয়গুলো লিখেন।আমি আপনাদের লেখুনি দেখতে চাই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *