শাহ্ আলম শাহী,দিনাজপুর:
দিনাজপুর-৬ আসনে বিজয়ী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা:এ জেড এম জাহিদ হোসেন পরশ্রীকাতরতা পরিহার করে মানুষ ও দেশ সেবায় কাজ করার আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি
নির্বাচিত হওয়ায় গভীর রাতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা তাঁকে এবং তাঁর সহধর্মীকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করার সময় তিনি এ আহবান জানান।
তাঁর বিজয়ের সংবাদে
অনেকেই সমবেত হতে থাকেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারায় গ্রামের বাড়িতে। এসময় বিজয়ী বিজয়ী সংসদ সদস্য এজেডএম জাহিদ হোসেন তার সহধর্মিনী ডা: শরিফা করিম স্বর্ণা সহ সকলকে মিষ্টিমুখ করান। কর্মী-সমথকদের পক্ষ থেকে ডা: শরিফা করিম স্বর্ণা বিজয়ী সংসদ সদস্য ডা: জাহিদ হোসেনকে মিষ্টিমুখ করান।
ডা:এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচিত হওয়ার পর সৃষ্টিকতার প্রতি শুকরিয়া আদায় করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলে খুশির খবরটি প্রকাশ করেন এবং তারেক জিয়া সন্তুষ্টি প্রকাশ করেন।
বিজয়ের পর মতিহারা গ্রামে অবস্থান নেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, তোছাদ্দেক হোসেন সহ জেলা ও সংসদীয় আসনের ৭ বিএনপি ইউনিট ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
