নিজেস্ব প্রতিনিধি: আজ মঙ্গলবার বিকেলে এফডিসি চত্বরে চলচ্চিত্র সংশ্লিষ্ট শিল্পীদের মাঝে শীতবস্ত্র উপহার দেয়া হয় দেশের অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান মাতৃভূমি গ্রুপের সৌজন্যে।
এই অনুষ্ঠানে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, মাতৃভূমি গ্রুপের ব্র্যান্ড অ্যামবাসাডর রুমানা ইসলাম মুক্তি ও চলচ্চিত্র অভিনেতা এবং মাতৃভূমি গ্রুপের উপদেষ্টা নাজমুল খান শিল্পীদের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র তুলে দেন। এসময় শিল্পী সমিতির অন্যান্য কর্মকর্তা ও চলচ্চিত্র সংশ্লিষ্ট শিল্পী কলাকুশলী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্হিত ছিলেন। মাতৃভূমি গ্রুপ প্রতি বছর শীতব্স্ত্র উপহারসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকেন।
