বছরে প্রথম মৃত্যু ডেঙ্গুতে

এশিয়ান বার্তাঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন। এটিই ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন বছরের প্রথম মৃত্যু।

সোমবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি রাজশাহীর বাসিন্দা। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬১০ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *