নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মনোনীত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।
সম্প্রতি নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মো. মঞ্জুর হোসেন ঈসা। এ সময় তিনি আব্দুস সালামকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন গোল্ডেন ভিশনের নির্বাহী পরিচালক এম এ মান্নান ভূঁইয়া, মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি এস এম মোমোসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের দীর্ঘ রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা এবং জনসম্পৃক্ত নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তাঁর অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞা কাজে লাগিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে নগরবাসীর কল্যাণ, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতেও তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
সৌজন্য সাক্ষাৎটি ছিল আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধা ও শুভকামনাপূর্ণ।

Hands down one of the best platforms I have used this year. The rewards are great and the community is very welcoming. vnnx888