মেডিকেল ট্যুরিজমের নতুন দিগন্তে জাকির হোসেনের নেতৃত্বে মেডি এইডার

 

নিজস্ব প্রতিবেদকঃ দেশের স্বনামধন্য মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান মেডি এইডার লিমিটেডে হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবী মো. জাকির হোসেন।

স্বাস্থ্যসেবা ও সংশ্লিষ্ট বিভিন্ন খাতে প্রায় দুই দশকের কর্মঅভিজ্ঞতা রয়েছে জাকির হোসেনের। তিনি দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে সিনিয়র এরিয়া ম্যানেজার হিসেবে দীর্ঘ ১৬ বছর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তুরস্ক ভিত্তিক মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান টার্কিশ ডক এ হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর দেশের কয়েকটি স্বনামধন্য হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হেড অব বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে কাজ করেন তিনি। সর্বশেষ তিনি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে হেড অব বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে মো. জাকির হোসেন বলেন, স্বাস্থ্য খাতে কাজের মাধ্যমে মানুষের সেবা করার সুযোগ রয়েছে। বাংলাদেশে মেডিকেল ট্যুরিজমের সম্ভাবনা অনেক। ভবিষ্যতে এ খাত বড় শিল্পে পরিণত হবে বলে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, বিদেশে চিকিৎসা নিতে গিয়ে রোগী ও স্বজনদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এসব চ্যালেঞ্জ দূর করে চিকিৎসা ভ্রমণকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে মেডি এইডার লিমিটেড কাজ করে যাচ্ছে।

নতুন দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *