দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা নিহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
এক বিবৃতিতে নৌবাহিনী ট্রোম্যান খীসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করতে গিয়ে ট্রোম্যান খীসার আত্মত্যাগ বাংলাদেশের শান্তিরক্ষীদের জন্য গৌরবময় ও অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
