কক্সবাজারে প্যারাসাইলিং করার সময় ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু, নিরাপত্তায় গাফিলতির অভিযোগ

 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর এলাকায় আকাশে উড়ন্ত অবস্থায় নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে শৌভিক রয় নামে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে আলোচিত ফরিদের মালিকানাধীন ‘সি স্পোর্টস প্যারাসাইলিং’ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শৌভিক রয়ের বাড়ি খুলনা জেলায়। তিনি ৯ সদস্যের একটি ভ্রমণ দলের সঙ্গে কক্সবাজারে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দরিয়ানগর পয়েন্টে ‘সি স্পোর্টস’ নামের প্রতিষ্ঠানের প্যারাসাইলিং রাইডে চড়ে আকাশে ওড়েন শৌভিক। উড্ডয়নরত অবস্থায় আকস্মিকভাবে তাঁর গায়ের নিরাপত্তা বেল্ট ও হার্নেস ছিঁড়ে বা খুলে গিয়ে তিনি তীব্র গতিতে সমুদ্রে আছড়ে পড়েন।

প্যারাসাইলিং পরিচালনা প্রতিষ্ঠানের কর্মচারীরা তাঁকে গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। ছুটির দিনে আনন্দ ভ্রমণে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের স্বজন ও সফরসঙ্গীদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে।

এদিকে, এই দুর্ঘটনার পর কক্সবাজারের সৈকত এলাকায় পরিচালিত ওয়াটার ও এয়ার স্পোর্টসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, দরিয়ানগর পয়েন্টে সরঞ্জামাদির নিয়মিত ফিটনেস পরীক্ষা ছাড়াই বিপজ্জনকভাবে প্যারাসাইলিং বাণিজ্য চালিয়ে আসা হচ্ছিল। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ‘সি স্পোর্টস প্যারাসাইলিং’-এর অধীনে অতীতেও একই ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, যা নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। তবে বারবার দুর্ঘটনার পরও অভিযুক্ত পরিচালনা চক্রের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া এবং পর্যাপ্ত তদারকি না থাকায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বলে মনে করছেন স্থানীয়রা।

ঘটনার পর থেকে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ বা সি স্পোর্টস কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তবে জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাইডের সরঞ্জামাদির ত্রুটি, পরিচালকদের অবহেলা এবং কোনো ফিটনেস সনদের ব্যত্যয় ছিল কিনা—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

3 thoughts on “কক্সবাজারে প্যারাসাইলিং করার সময় ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু, নিরাপত্তায় গাফিলতির অভিযোগ

  1. [8283]syabas88 Official Login | Trusted Online Casino Malaysia,syabas88 offers a seamless apk download for fast payout slot games and expert live baccarat tips. Join the top platform in Malaysia today for a premium experience. visit: syabas88

  2. [3865]bosdeal88: Login Resmi Link Alternatif Slot Gacor Terpercaya,bosdeal88 menyediakan akses judi casino online terpercaya dengan pilihan slot gacor hari ini. Nikmati kemudahan deposit pulsa tanpa potongan. Daftar sekarang juga! visit: bosdeal88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *