গোবিন্দগঞ্জে সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

 

গাইবান্ধা প্রতিনিধি:
সবুজে সাজায় বাংলাদেশ এই স্লোগানে সারা দেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাব গাইবান্ধা শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে|
বৃহস্পতিবার দুপুর ১২ টায় গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে ফলদ,বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে|

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি ও গোবিন্দ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী একেএম রাহেনুল ইসলাম জুয়েল, উপদেষ্টা আবুল কাশেম,গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান (ভারপ্রাপ্ত) শিক্ষক মোকাররম হোসেন রানা, জিটিভির জেলা প্রতিনিধি গোপাল মোহন্ত,গাইবান্ধার জেলা সমন্বয়ক ও চ্যানেল আই’র গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সদস্য হাবিব, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম, রানু, মহাববপুর তুলসী পাড়া আল কারিম মহিলা মাদ্রাসা ও এতিমখানার মাদ্রাসার পরিচালক মাওলানা আসাদুল্লাহ আসাদ, তুলসীপাড়া আল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও আবু তালেব এতিমখানা মহাতামিন মাওলানা আহাম্মাদুল্লাহসহ বিশিষ্ট জন ও শিক্ষক শিক্ষার্থীরা। বক্তারা প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষায় এবং সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের উপর তাগিদ দেন। তারা প্রকৃতি ও জীবন ক্লাবের মত সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বৃক্ষরোপণ ও চারা বিতরণে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা বলেন বেশি বেশি গাছ লাগালে পৃথিবী সবুজায়ন ঘটবে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যাবে সেই সাথে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে এবং এইসব গাছের ফল মানুষের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। তারা প্রকৃত জীবন ক্লাবের এমন মহতি কর্মকাণ্ডে সাধুবাদ জানিয়েছেন।

 

2 thoughts on “গোবিন্দগঞ্জে সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

  1. [1265]Dewaslot88 | Login Resmi Link Alternatif Slot Gacor Hari Ini,dewaslot88 menyediakan akses link alternatif terbaru untuk daftar casino online terpercaya dengan kemudahan cara deposit via dana. Segera bergabung sekarang juga. visit: dewaslot88

  2. [4832]zuma78 | Login Resmi Link Alternatif Situs Slot Gacor Hari Ini,zuma78 menyediakan link alternatif terbaru untuk akses mudah. Nikmati judi casino deposit pulsa dan panduan cara main baccarat online. Daftar sekarang juga! visit: zuma78

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *