দেশের বিভিন্ন জেলায় রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

এশিয়ান বার্তা নিউজ

দেশের ১২ জেলারে ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তর‌ীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্ভাবাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্ভাবাসে বলা হয়েছে, ঢাকা, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

One thought on “দেশের বিভিন্ন জেলায় রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

  1. [4312]Casino 777 লগইন ও অ্যাপ ডাউনলোড – সেরা স্লট গেম খেলুন,casino 777 লগইন করুন এবং সেরা অনলাইন স্লট গেম উপভোগ করুন। বিকাশ দিয়ে ক্যাসিনো ডিপোজিট করে সহজেই শুরু করুন। আজই অ্যাপ ডাউনলোড করুন। visit: casino 777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *