জয়পুরহাট-হিলি সড়কের সদর উপজেলার বনখুর ওয়াপদা মোড় এলাকায় ট্রাক ও দুটি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে বৃষ্টির মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জয়পুরহাট থেকে পাঁচবিবিগামী একটি ট্রাক এবং একই দিকে যাওয়া একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একটি অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হন। দুর্ঘটনার সময় ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল।
খবর পেয়ে জয়পুরহাট ও পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।

[5310]w79 | Link Vào Mới Nhất – Hướng Dẫn Chơi Tài Xỉu Uy Tín,w79 cung cấp link truy cập mới nhất, hỗ trợ tải app chính thức và hướng dẫn nạp tiền casino qua Momo nhanh chóng. Khám phá ngay để trải nghiệm sòng bài đẳng cấp. visit: w79