জাগপা কার্যালয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের রোগমুক্তি কামনায় আজ একটি বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর তোপখানা রোডের জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

জাগপা’র পক্ষ থেকে জানানো হয়েছে, দলটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় নেতৃবৃন্দসহ সমমনা জোট ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাগপা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। আলোচনা ও দোয়া মাহফিলটি সঞ্চালনা করবেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান রোকন উদ্দিন হাজারী।

জাগপা’র কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে।

One thought on “জাগপা কার্যালয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

  1. [2025]789 bet লগইন ও অ্যাপ ডাউনলোড | বিকাশ ক্যাসিনো ডিপোজিট,789 bet login করুন এবং সহজেই app download করে নিন। বিকাশ দিয়ে ক্যাসিনো ডিপোজিট ও অনলাইন স্লট গেম নিয়ম জানতে আজই ভিজিট করুন। visit: 789 bet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *