মনির হোসেন:
নিরাপদ, নিয়মিত এবং নৈতিক অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) কারিগরি সহায়তায় চলমান “সাপোর্টিং এ ট্যালেন্ট পার্টনারশিপ উইথ বাংলাদেশ” প্রকল্পটি সফলতার সাথে তার দ্বিতীয় বছর পূর্ণ করেছে।

এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের দক্ষ জনশক্তির জন্য ইউরোপের শ্রমবাজারের দুয়ার আরও প্রশস্ত হচ্ছে। প্রকল্পের সাম্প্রতিক অগ্রগতি ও সাফল্যের কিছু উল্লেখযোগ্য দিক:
✅ দক্ষতার স্বীকৃতি: ৮টি প্রধান ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৯৮ জন কর্মী ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ’ কর্তৃক আন্তর্জাতিক মানদণ্ডে যোগ্য হিসেবে স্বীকৃত হয়েছেন।
✅ ইতালির বাজারে প্রস্তুতি: দক্ষ কর্মীরা এখন ইতালিতে কর্মসংস্থানের জন্য প্রস্তুত এবং তারা ইন্টারভিউর প্রক্রিয়ায় রয়েছেন।
✅ ডিজিটাল প্ল্যাটফর্ম: কর্মীদের তথ্য বিশ্বজুড়ে সহজে পৌঁছাতে ‘ওভারসিস এম্প্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ কে আরও আধুনিক ও মোবাইল-ফ্রেন্ডলি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
✅ ভবিষ্যৎ পরিকল্পনা: ইতালির পাশাপাশি অন্যান্য ইউরোপীয় দেশেও দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এছাড়া কর্মীদের ইতালীয় ভাষা শিক্ষা এবং ‘এমপ্লয়ার-ম্যাচিং পাইপলাইন’ তৈরির কাজও দ্রুত এগিয়ে চলছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক জানান, “টেকসই এবং ইথিক্যাল মাইগ্রেশন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী কর্মীদের গড়ে তোলায় এই প্রকল্পটি বৈধ উপায়ে বিদেশ গমনেচ্ছুদের দারুণভাবে উৎসাহিত করবে।”
প্রকল্পটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে, যা আমাদের দক্ষ কর্মীদের বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। নিরাপদ অভিবাসন হোক আমাদের অঙ্গীকার! 🤝

[5945]bd9 লগইন ও অ্যাপ ডাউনলোড – বিকাশ দিয়ে অনলাইন স্লট গেম,bd9 লগইন করে সেরা অনলাইন স্লট গেম খেলুন। বিকাশ দিয়ে অনলাইন ক্যাসিনো ডিপোজিট এবং লাইভ ক্যাসিনো খেলার নিয়ম জানতে আজই অ্যাপ ডাউনলোড করুন। visit: bd9