চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ৩ জুলাই: মুখোমুখি দুই প্যানেল

এশিয়ান বার্তা ডেস্ক:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের অন্যতম সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি-র ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রতি দুই বছর পর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে চলচ্চিত্র শিল্পীরা তাদের প্রতিনিধি নির্বাচন করেন। এবারের নির্বাচন ঘিরে চলচ্চিত্র অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আলোচনা, প্রচার-প্রচারণা ও তৎপরতা শুরু হয়েছে।

বুধবার ১ জুলাই ছিলো প্রচার- প্রচারণার শেষদিন। এ উপলক্ষে দুই প্যানেলের অনুষ্ঠিত হয় প্যানেল পরিচিতি অনুষ্ঠান। শিবাসানু – জয় চৌধুরী পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান হয়েছে দুপুরে  এফডিসিতে।  আর আরমান- মুক্তি পরিষদের প্যানেল পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লেডিস ক্লাবে। এতে ভোটাররা উপস্থিত ছিলেন। ছিলেন চলচ্চিত্র সিনিয়র শিল্পীরা। দুই প্যানেলই ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে নানা অঙ্গীকার করেন। আরমান- মুক্তি পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত হন কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা। তিনি আরমান- মুক্তি প্যানেলের  জন্য ভোট চান। বলেন, আমরা পুরো প্যানেলকে ভোট দিবেন। যাতে তারা বিজয়ী হয়ে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করতে পারে। অন্যদিকে, সভাপতি পদপ্রার্থী  শিবাসানু তাদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বলেন, আমি অতীতেও চেষ্টা করেছি শিল্পীদের পাশে থাকতে আর আপনারা আমাদের প্যানেলকে বিজয়ী করলে আগামীতেও শিল্পীদের সহযোগিতার করে পাশে থাকব। যৌথ প্রযোজনার সিনেমায় যাতে আমাদের দেশের শিল্পীরা নিশ্চিত ভাবে কাজ পায় তার ব্যবস্থা নিবো।

আরমান–মুক্তি প্যানেল
সভাপতি প্রার্থী: আরমান (ফাইট ডিরেক্টর)
সাধারণ সম্পাদক প্রার্থী: রুমানা ইসলাম মুক্তি
এই প্যানেলে বিভিন্ন পদে পরিচিত শিল্পীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সহ-সভাপতি পদে নূতন ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খানসহ আরও অনেকেই রয়েছেন।

শুরুতে চিত্রনায়ক বাপ্পারাজ সভাপতি পদে থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান, যা নির্বাচনের সমীকরণে পরিবর্তন আনে।

One thought on “চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ৩ জুলাই: মুখোমুখি দুই প্যানেল

  1. [2366]Wnbd · বাংলাদেশ অনলাইন ক্যাসিনো,অনলাইন ক্যাসিনো গেম খেলার জন্য এটি একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ Wnbd। এখানে লগইন এবং রেজিস্ট্রেশন করে অ্যাপ ডাউনলোড করুন, প্রমোশন চেক করুন এবং সহায়তার জন্য FAQ বা সাপোর্ট ব্যবহার করুন। visit: wnbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *