নাটোরে প্রাইম ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

এস কে,নাসির ঢাকা:

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে সম্প্রতি নাটোরে এক মাসব্যাপী ‘এনটারপ্রেনিউরশিপ ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)-এর উদ্বোধন করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি)-এর সহযোগিতায় এবং স্কিল ফল ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে।

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী উদ্যোক্তারা ব্যবসা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল, হিসাবরক্ষণ, ব্যাংকিং সেবা গ্রহণ, ডিজিটাল আর্থিক লেনদেন এবং উদ্যোক্তা হিসেবে ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। প্রশিক্ষণ শেষে তারা আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হতে পারবেন, যা তাদের ব্যবসার সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর (পিডি) ও অতিরিক্ত পরিচালক মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (এসআইসিআইপি) মোহাম্মদ ওয়াসিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর রিজিওনাল হেড মো. আব্দুল হালিম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব এস বিজনেস অ্যান্ড রিফাইন্যান্স শেখ নূর আলম এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ কর্মসূচিতে নাটোর অঞ্চলের ২৫ জন সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে তারা অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজ নিজ ব্যবসাকে আরও টেকসই ও প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।

One thought on “নাটোরে প্রাইম ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

  1. [5695]ligastavok লগইন এবং অ্যাপ ডাউনলোড | বিকাশ অনলাইন ক্যাসিনো,ligastavok লগইন করুন এবং বাংলাদেশ সেরা স্লট গেমগুলো উপভোগ করুন। বিকাশ দিয়ে অনলাইন ক্যাসিনো ট্রানজ্যাকশন এবং অ্যাপ ডাউনলোড করতে আজই জয়েন করুন। visit: ligastavok

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *