গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির ধারালো অস্ত্রের হামলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামারপবন তাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ফেরেজা বেগম (৬৫)। আহত তার স্বামী করিম (৭০) বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, শাকিল (১৯) নামে ওই যুবক মাদকাসক্ত। এ কারণে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয় নিয়ে দাদা-দাদির সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে শাকিল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে দুজনকে এলোপাতাড়ি আঘাত করেন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে পথে জুমারবাড়ী ইউনিয়নের কায়দার গেট এলাকায় পৌঁছালে ফেরেজা বেগমের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত শাকিলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের তদন্ত অব্যাহত রয়েছে||

Yo, just used the Royal Win app download, and it was super easy. Installed without any problems, running it on Android. Hopefully my luck stays good in the game too heh. royal win app download
Alright, alright! Thinking about hopping onto jalawagame later. Heard some good things. Hope it’s as good as they say! jalawagame
Yo! Saw an ad for philwin. Worth checking out or nah? Anyone got any insider info? philwin