বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতের টুরিস্ট ভিসা, জেনে নিন আবেদন পদ্ধতি

এশিয়ান বার্তা ডেস্ক:

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (টুরিস্ট) ভিসা চালু করেছে ভারত।

রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এই পর্যটন ভিসার আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারত এই ভিসা বন্ধ করে দিয়েছিল। দীর্ঘদিন পর এই সেবা চালু হওয়ায় ভ্রমণপ্রত্যাশী বাংলাদেশিদের অপেক্ষার অবসান ঘটল।

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেয়ার পর গত বৃহস্পতিবার এই ঘোষণা দেন। তিনি জানান, পর্যটন ভিসার পাশাপাশি মানবিক কারণে মেডিকেল ভিসা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের বাকি আইভ্যাক কেন্দ্রগুলোতেও এই সেবা চালু করে ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে।

::অনলাইনে আবেদন করবেন যেভাবে:

ভারতীয় টুরিস্ট ভিসার আবেদন করতে প্রথমে ভারতের অনলাইন ভিসা পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে ‘রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন’ অপশন নির্বাচন করে দেশ হিসেবে বাংলাদেশ এবং ভিসার ধরন হিসেবে টুরিস্ট ভিসা বেছে নিতে হবে।

One thought on “বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতের টুরিস্ট ভিসা, জেনে নিন আবেদন পদ্ধতি

  1. [1434]8k8 Login Philippines | Legit Online Slots at GCash Casino,Mag-8k8 login philippines na para sa legit online slots philippines. I-download ang 8k8 app download APK at mag-enjoy sa pinakamabilis na gcash casino ngayon. visit: 8k8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *