জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকান্ডে তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

এশিয়ান বার্তা ডেস্ক:

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন ও একজনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৮ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় দেন। এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে ১৫ জুন রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।

মামলার পাঁচ আসামির মধ্যে পলাতক ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং পলাতক রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

One thought on “জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকান্ডে তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

  1. [3629]dafabetbangladesh অফিসিয়াল লগইন | সেরা ক্যাসিনো বোনাস ও অ্যাপ,dafabetbangladesh-এ যোগ দিয়ে বিকাশ দিয়ে বেটিং সাইটের সুবিধা নিন এবং আকর্ষণীয় অনলাইন স্লট গেমের নিয়ম জানুন। আজই অ্যাপ ডাউনলোড করে খেলা শুরু করুন। visit: dafabetbangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *