হবিগঞ্জের মাধবপুরে ২০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জ মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ২০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার তুলসিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মিজানুর রহমান উপজেলার তুলসিপুর গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর তল্লাশি করে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

3 thoughts on “হবিগঞ্জের মাধবপুরে ২০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *