আনোয়ার হোসেন অপু, বাগাতিপাড়া নাটোর সংবাদদাতা : প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নাধীন ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা এ বি এম আব্দুল্লাহ’র সার্বিক সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নেকবর হোসেন,উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ , উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবু রায়হানসহ আরো অনেকেই।
বাগাতিপাড়া উপজেলা বন বিভাগ সূত্রে জানা যায়,আগামী ৩০ জুনের মধ্যে বাগাতিপাড়ার ৫ টি ইউনিয়নে ১০ হাজার ১ টি পৌরসভায় ২ হাজার ও উপজেলা পরিষদের মাধ্যমে ৫ শত বিভিন্ন জাতের বৃক্ষ রোপন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক বলেন, “ব্যাপক বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃক্ষ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বৈশ্বিক উষ্ণতা হ্রাসে করে। একইসঙ্গে বায়ুর গুণগত মান উন্নত করে, জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখে এবং পরিবেশের ভারসাম্য রক্ষ করে।”
নিউজটি শেয়ার করুন
আপনার মন্তব্য
